সার ডিলার নিয়োগ বাতিল নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ০১:৪৮:০৮
ছবি: সংগৃহীত

সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল করা হয়েছে—এমন দাবি করে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব তথ্যের কোনো ভিত্তি নেই। প্রচারিত খবরগুলো অসত্য ও বিভ্রান্তিকর।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

পাশাপাশি যথাযথভাবে যাচাই না করে কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ কিংবা শেয়ার করা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. যুদ্ধ শেষে বদলে যাবে ইউক্রেনের মানচিত্র: ট্রাম্প সদ্য. ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ