সরকারি আবাসনে ভাড়াটে-সাবলেট থাকলেই বাতিল হবে বরাদ্দ

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৪:২৫:৪৮
ছবি: সংগৃহীত

সরকারি আবাসনের বরাদ্দ নিয়ে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর। বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসায় অবৈধভাবে বসবাস করা ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের সরিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছাড়ার নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি আবাসনে এখনো কোথায় কোথায় ভাড়াটে ও সাবলেট বাসিন্দারা রয়েছেন, তা খুঁজে বের করতে মাঠপর্যায়ে তদন্ত চলছে। ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় এ কাজের জন্য পাঁচটি দল গঠন করা হয়েছে। দলগুলো সরাসরি বাসায় গিয়ে তথ্য সংগ্রহ এবং অবস্থানরত ব্যক্তিদের তালিকা তৈরি করছে।

ইতোমধ্যে কয়েকটি এলাকায় তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। তবে সব এলাকার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রস্তুত হয়নি। তদন্তের মাধ্যমে যেসব বাসায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভাড়া বা সাবলেট হিসেবে থাকছেন, সেগুলো চিহ্নিত করা হবে।

তবে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ভাড়াটে বা সাবলেট বাসিন্দারা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে বরাদ্দপ্রাপ্তদের ব্যাখ্যা দিতে হবে। তাদের দেওয়া কারণ সন্তোষজনক না হলে বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।

এর আগে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি আবাসন পরিদপ্তর। এতে ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসায় থাকা সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বরাদ্দ পাওয়া কর্মকর্তা-কর্মচারীকে নিজ বাসায় বসবাসের বাধ্যবাধকতার কথাও জানানো হয়।

পরিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল, নির্ধারিত সময়ের পরও কোনো সরকারি বাসায় ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশনা বাস্তবায়নেই এখন চলছে যাচাই-বাছাই।

আবাসন পরিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ১৯ হাজার ৯১টি ফ্ল্যাট ও বাসা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব আবাসনের কিছু বাসা বরাদ্দপ্রাপ্তদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দেওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধ করতেই উচ্ছেদ ও বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ