রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর আবার স্টেশনটি চালু করা হয়।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় মেট্রো স্টেশনের ফায়ার অ্যালার্ম স্বয়ংক্রিয়ভাবে বেজে ওঠে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হয়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগ
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
৯ নভেম্বর, ২০২৬
পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক
৯ নভেম্বর, ২০২৬
পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য
৯ নভেম্বর, ২০২৬
মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ
৮ নভেম্বর, ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, মারধরের মুখে আটক যুবকের আকুতি, ‘আমি বিএনপি করি ভাই’
৮ নভেম্বর, ২০২৬
-
আট বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
-
কুবিতে ইএফ হাল্ট প্রাইজের ২০২৬-২৭ আয়োজক কমিটি গঠিত
-
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
-
জবির দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক
-
এনসিপির নারীশক্তির দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
-
প্রদীপ প্রজ্বালন, কীর্তন ও ধুনুচি নৃত্যে গোবিপ্রবিতে দীপাবলি
-
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব
-
শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি, এক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ
-
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম
-
চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা করতে আবেদন