জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারা দেশে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (৯ নভেম্বর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ যেকোনো ধরনের প্রচারসামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে।
নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ অমান্য করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর