শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৯:১৩:০০
ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতাল হবে ১০০ শয্যাবিশিষ্ট। প্রাথমিক পর্যায়ে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় এসব হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে তিনি সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এসব প্রতিষ্ঠানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংসদ সদস্যও শ্রমিকদের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শ্রমিকদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করাও সেই উদ্যোগের অংশ।

এ সময় দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিগত শাসনামলে দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছে এবং নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার হয়নি। পাশাপাশি শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

চিকিৎসা খাত প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ এলাকার চিকিৎসাসেবা দুর্বল হয়ে পড়ে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে দেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশের একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়তে বাধ্য হয়।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ