আনসারদের খাবার ছিনতাই করে ছাত্রলীগের উদ্যোগে বিতরণ বলে প্রচার

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ১৮:০০:১২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জন্য পাঠানো খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শুধু খাবার ছিনিয়ে নেওয়াই নয়, পরবর্তী সময়ে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে নিজেদের উদ্যোগে বিতরণের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে বলেও দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দায়িত্ব পালনরত এসব সদস্যের খাবার পৌঁছে দিতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কয়েকজন বেসামরিক কর্মী খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে তাদের বাধার মুখে পড়তে হয়।

আনসার বাহিনীর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন ব্যক্তি খাবার বহনকারীদের জিম্মি করে ভয়ভীতি দেখান এবং তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেন। পরে ওই খাবার বহনের দৃশ্য ভিডিওতে ধারণ করে সেটিকে নিজেদের উদ্যোগে খাবার বিতরণের ঘটনা হিসেবে প্রচার করা হয়।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বাহিনীটি। তাদের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারণা চালানো হয়েছে।

সংস্থাটির অভিযোগ, দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে বেসামরিক কর্মীদের জিম্মি করা এবং পরবর্তী সময়ে ভিডিও ধারণ করে তা প্রচারের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি যেকোনো সংবাদ প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি