রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই তিন কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।
সদ্য সংবাদ/এজে