গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০১:৫৬:৫৮
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল।

প্রস্তাব অনুযায়ী, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রেখে ট্রেন দুটির রেক দিয়ে খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী হয়ে ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে। এতে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে ট্রেন দুটির চলাচল বন্ধ হয়ে যাবে।

বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫ ও ৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা) এবং ৮২৭ ও ৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করা হচ্ছে। এতে নিয়মিত টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। ফলে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি সামগ্রিক ট্রেন পরিচালনায় জটিলতা বাড়ছে।

এ পরিস্থিতিতে খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রেলের আর্থিক ক্ষতি এড়ানো এবং রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত রেখে ট্রেন দুটির রেক দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন পরিচালনা করা যেতে পারে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।

প্রস্তাবিত রুটে ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

নতুন রুটে ট্রেন দুটি চলাচল শুরু হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে এসব স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখা যেতে পারে।​

সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত