সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন গ্রেপ্তার

ম
মো. ওমর ফারুক রকি (সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম)
২৬ নভেম্বর, ২০২৬ ০১:৫২:২৩
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ডের ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সীতাকুণ্ড উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (২৫ নভেম্বর) রাতে খুলশী থানা ও সীতাকুণ্ড থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেহান উদ্দিন রেহানের খুলশীর বাসায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে খুলশী থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, রেহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেহানকে সীতাকুণ্ড থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রেহানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. গোপালগঞ্জ থেকে সরানো হচ্ছে দুই আন্তঃনগর ট্রেন সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত