ভোটার এলাকা বদলে নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১২:০০
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। নতুন ভোটার ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায়।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার স্থানান্তরের আবেদন অনুমোদন করা হয়েছে। ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে তিনি আবেদন করেন। সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম ও যাচাই-বাছাই শেষে তার আবেদন গ্রহণ করে কমিশন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার নিবন্ধন ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকায়। সেখান থেকে তার ভোটার এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ঢাকা-৮ সংসদীয় আসনে স্থানান্তর করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের সামনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে চলছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক