বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতারা।
রোববার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। পাশাপাশি দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণে কাজ করার বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত নেতারা।
সদ্য সংবাদ/ এআর