সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৫:২৮:৪৯
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয় বাংলাদেশির চিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, ৭ নভেম্বর সৌদি আরবে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু এবং ছয়জনের আহত হওয়ার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। আহত ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই কামনাও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহতদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া অব্যাহত থাকবে।

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ