আকিদা বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে কোনো কিছু করতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচিত মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
রোববার (৮ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জামায়াতের আকিদা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে হানজালা বলেন, আকিদার প্রশ্নে তাঁরা আপসহীন। তবে রাজনৈতিক আকিদা এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম দুটি ভিন্ন বিষয়। ইসলামিক কর্মসূচিতে তাঁদের আলোচনা এক ধরনের হবে, আর রাজনৈতিক মঞ্চে আলোচনা হবে অন্য রকম।
তিনি বলেন, ‘আকিদা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। তাদের আকিদা নিয়ে সমস্যা থাকলে দেশের আলেমরা সোচ্চার আছেন, তাঁরা কথা বলবেন। আকিদা বিসর্জন দিয়ে আমরা কিছু করতে চাই না। আকিদার ইস্যু যদি আসে, তাদের যদি ভুল থাকে, সেটা আমি সমর্থন করতে পারি না।’
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে তাঁদের রাজনৈতিক জোট হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড একদিকে থাকবে, আর আকিদার বিষয়টি থাকবে অন্যদিকে।
সদ্য সংবাদ/ এআর