ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব নির্ধারণ করেছে দলটি। পুনর্গঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
দলীয় বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির চার নেতার দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন এলো।
সদ্য সংবাদ/এজে