ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ০০:২১:৫১
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তাঁদের আটক করা হয়। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষার্থী ও পুলিশের সহায়তায় তাঁদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে শাহবাগ থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিস্ফোরণের ঘটনায় তাঁদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এরপর প্রশাসনিক ভবনের পাশের এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তাঁদের আটক করা হয়। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষার্থী ও পুলিশের সহায়তায় তাঁদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে শাহবাগ থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিস্ফোরণের ঘটনায় তাঁদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এরপর প্রশাসনিক ভবনের পাশের এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।​


সদ্য সংবাদ/ এআর

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. পল্লবী থানার ভেতরে এবার ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী