এনসিপির নারীশক্তির দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

ন
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬ ২১:০০:০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব হয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। তিনি পেশাগতভাবে পাইলট হওয়ার পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা বিষয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত।

রোববার রাতে জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমার সুপারিশে ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিফাত সুলতানা মিমকে আহ্বায়ক এবং ফাতেমা রহমান মেঘাকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে খন্দকার খালেদা আক্তারকে আহ্বায়ক, রেহানা আক্তার রুমাকে সদস্যসচিব এবং সালমা আক্তারকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনিযুক্ত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব সদ্য. অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী