লিসবনে প্রাণ গেল ২৫ বছর বয়সী বাংলাদেশি তরুণের

প
পর্তুগাল প্রতিনিধি
১৫ আগস্ট, ২০২৬ ১৭:১৫:০০

পর্তুগালের রাজধানী লিসবনের বাসায় মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন যশোরের প্রবাসী বাংলাদেশি তরুণ জিহাদ। শুক্রবার সকালে বাংলাদেশি অধ্যুষিত মার্তিম মনিজ এলাকায় তাঁর বাসায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সহকর্মীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে ঘুমাতে গিয়েছিলেন জিহাদ। সকালে কাজে যাওয়ার সময় সহকর্মীরা তাঁকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে কাছে যান। পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্বজন ও পরিচিতজনদের পক্ষ থেকে প্রাথমিকভাবে  হৃদ্‌রোগজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানানো হলেও, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জিহাদের অকাল মৃত্যুর খবর যশোরে তাঁর পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লিসবনের বাংলাদেশি কমিউনিটিতেও  তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে।

বর্তমানে জিহাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ