অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ ১৭:৩৮:২৩
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। শুরুতে যে ম্যাচের ফল এমন হবে, তা হয়তো কল্পনাও করেননি দর্শকরা। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশ।

ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই। তবে একদিন বাকি থাকতেই ৯ উইকেটে জয় তুলে নিলো টাইগাররা। এর ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। 

৬৭ রানে পিছিয়ে থেকে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ব্যাটে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উইকেট তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস।

সুযোগ পেয়েও অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি এই ব্যাটার। মিরাজের ঘূর্ণিতে ৩০ রানে সাজঘরে ফেরেন ক্যারি। উইকেটে টিকে থাকতে পারেননি ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন মাত্র ৫ রানে। এরপর আবারও মিরাজের আঘাত। এবার তার শিকার ৮ রান করা কামিন্স। এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ক্যামেরন গ্রিন। তাকে বোল্ড করেন হাসান মাহমুদ।

শেষ পর্যন্ত ২৮৪ রানে অস্ট্রেলিয়া থামলে ৫৭ রানের লক্ষ্য দাঁড়ায় টাইগারদের সামনে। জবাবে শুরুতেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। ১৪ ওভারে ওয়েবস্টারের বলে কাট শটে চার মেরে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন মুমিনুল। চার দিনজুড়ে প্রতিটি বিভাগেই স্বাগতিকদের টেক্কা দিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নেওয়া মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে বলেছেন, এই জয় সত্যিই গর্বের মুহূর্ত। এখানে আমাদের যারা সমর্থন করতে এসেছেন, তাদের ধন্যবাদ। তারা বিশ্বাস করেছিলেন যে আমরা ম্যাচটি জিততে পারি। আর সেই বিশ্বাস থেকেই আমরা জয় পেয়েছি।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩