প্রথমবার অংশ নিয়েই এসিসির নেতৃত্বে তামিম ইকবাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ২৩:২১:৪৮
ছবি: সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান তামিম ইকবাল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট) ব্যাংককে অনুষ্ঠিত হয় এসিসির বার্ষিক সাধারণ সভা। বিসিবির প্রতিনিধি হিসেবে সভায় যোগ দেন তামিম ইকবাল। সেখানেই এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয় তাকে।

নতুন দায়িত্বে তামিমের নেতৃত্বাধীন কমিটি এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের বিকাশে কাজ করবে। বিশেষ করে ক্রিকেটের পরিধি বাড়ানো, নতুন দেশগুলোকে খেলাটির সঙ্গে যুক্ত করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এই কমিটি ভূমিকা রাখবে।

সভায় সদস্য দেশগুলোর ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়। পাশাপাশি ২০২৬-২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন নির্বাহী সদস্যও নির্বাচন করা হয়েছে।

টেস্ট মর্যাদা না পাওয়া পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভিকে নির্বাচিত করা হয়েছে। সহযোগী সদস্য দেশগুলোর পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর। তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

এবারের সভায় এসিসির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো ও ক্রিকেট উন্নয়ন নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এসিসি সভাপতি পদে প্রার্থী মনোনয়নের সুযোগ আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও দেওয়া।

এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেই ঘুরে ঘুরে এসিসির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আফগানিস্তানও সভাপতি পদে প্রার্থী মনোনয়ন দিতে পারবে।

এ ছাড়া প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা ও অর্থনৈতিক কার্যক্রমসহ এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যেই গেম ডেভেলপমেন্ট কমিটির নেতৃত্বে তামিম ইকবালের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে এশিয়ার ক্রিকেটকে আরও বিস্তৃত করার পাশাপাশি উদীয়মান ক্রিকেট দেশগুলোর উন্নয়নে কাজ করবেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ