হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরা অনেকে, তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তের অংশ হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের পাবলিক আবাসিক কমপ্লেক্সটিতে আগুন লাগে। এখনো ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে।

দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে মারা গেছেন চারজন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।

তারা আরও জানিয়েছে, আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্পূর্ণ নিভাতে সম্ভবত সারাদিন সময় লাগবে। চারটি ভবন আগুনে পুরোপুরি পুড়ে গেছে। এখনো তিনটি ভবনের আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগুনের সূত্রপাতের পরপরই অনেক বাসিন্দা ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান। অনেকে রাতে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করেন এবং ভোরে বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন।

কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নির্মাণ সংস্থার দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার