পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতির অনুমোদন ইসরায়েলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন অবস্থাতেই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার।
 
বুধবার (১০ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু  জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেএভ এলাকায় ৫৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
 
আন্তর্জাতিক আইন এবং বিশ্বজনমত উপেক্ষা করে গত কয়েক দশক ধরে পশ্চিম তীরে নিজেদের দখলদারিত্ব সম্প্রসারণ করেছে ইসরায়েল। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে এই কার্যক্রমের তৎপরতা কয়েকগুণ বেড়েছে।
 
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর শাসনকালে গত তিন বছরে ৫১ হাজার ৩৭০টি নতুন ইহুদি বসতি বাড়ি অনুমোদন দেওয়া হয়েছে।
 
স্থানীয় মানবাধিকার সংস্থা 'পিস নাও' জানিয়েছে, বর্তমানে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে প্রায় ২ লাখ ৫০ হাজার, আর পশ্চিম তীরে প্রায় ৪ লাখ ৫০ হাজার ইহুদি বসতি স্থাপনকারী (সেটলার) বসবাস করছেন।
 
জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দুইটি পৃথক রাষ্ট্র গঠনের কথা থাকলেও ইসরায়েল প্রতি বছর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ করায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড ক্রমশ কমছে।
 
গত বছর জুলাইয়ে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করে এবং সেটলারদের সরানোর নির্দেশ দেয়। কিন্তু ইসরায়েল সরকার এখনও এই নির্দেশনা মানতে কোনো পদক্ষেপ নেয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার