পুতিন যুদ্ধ শেষ করতে চান, দাবি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মস্কো সফরকারী তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে।

ট্রাম্প বলেন, 'তাদের ধারণা খুব স্পষ্ট, পুতিন যুদ্ধ শেষ করতে চান। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।'

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোতে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের সংশোধিত শান্তি প্রস্তাব আলোচনা হয়।

ট্রাম্প জানান, বৈঠক শেষে তিনি রাতেই দুজনের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেন, 'ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার অবস্থান বিবেচনায় নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। পরিবেশ বেশ ইতিবাচক। মার্কিনরা এমন দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছে, যা আমাদের লক্ষ্য অর্জনেও সহায়ক।'

তবে একই দিনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মস্কোতে দীর্ঘ বৈঠক সত্ত্বেও সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার