রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, রংপুরে বেরোবি কেন্দ্রে আটক ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের (সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিনব চেষ্টার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়টির প্রক্টোরিয়াল টিম।

তল্লাশির সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। আটকের পরপরই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় সারোয়ারকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। যদিও প্রাথমিক তদন্তে কোনো বড় চক্রের সাথে তার সম্পৃক্ততা মেলেনি, তবে অসদুপায় অবলম্বনের চেষ্টা করায় তাকে পরীক্ষা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।'
 
তিনি জানান, পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল ও ভ্রাম্যমাণ আদালত বসে তার বিরুদ্ধে চূড়ান্ত আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে।
 
এদিকে এ বিষয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।
 
তিনি বলেন, 'পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থী অবৈধ কিছু বহন করলে বা জালিয়াতির চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কেন্দ্রের বাইরে কোনো অপরাধ সংঘটিত হলে সেটি প্রচলিত আইনের আওতায় আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা পুলিশ—দুই মাধ্যমেই এই অপরাধের বিচার নিশ্চিত করা সম্ভব।'

বর্তমানে অভিযুক্ত শিক্ষার্থী পুলিশি হেফাজতে রয়েছে। রাবি ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং এ ধরনের জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: রয়টার্সকে শামা ওবায়েদ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: রয়টার্সকে শামা ওবায়েদ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর