চীনের যুব নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:৫৭:৩৯
ছবি: সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক যুব নেতৃত্ববিষয়ক একটি কর্মসূচিতে অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। ১০ দিনের এ সফরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

‘Youth Leadership Program on Building a Community with a Shared Future Among Neighboring Countries 2026’ শীর্ষক কর্মসূচিটি ১২ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চীনের বেইজিং ও হেইনান শহরে অনুষ্ঠিত হবে। চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচি পরিচালনা ও তত্ত্বাবধান করছে China Foreign Affairs University।

আয়োজনে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের প্রতিনিধিরা অংশ নেবেন। কর্মসূচির আলোচনায় গুরুত্ব পাবে নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ।

এ সফরকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, চীন সরকারের আমন্ত্রণে এ কর্মসূচিতে অংশ নেওয়া তার জন্য সম্মানের বিষয়। বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী