রাজপথ দখল না করা পর্যন্ত হাদি হত্যার বিচার হবে না: শেহরীন আমিন মোনামী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার রাজপথ দখল না করা পর্যন্ত নিশ্চিত হবে না—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামী।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

শেহরীন আমিন মোনামী বলেন, “এখানে আমরা যারা একত্র হয়েছি, আমরা একটি দাবিতেই এসেছি—শহীদ ওসমান হাদির হত্যার বিচার। আমি মনে করি, এখানে আরও মানুষের আসা দরকার। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। যেন এমন না হয় যে বারবার একই মানুষই আন্দোলনে আসছেন।”

তিনি আরও বলেন, “জুলাই মাসে যেমন শাহবাগে বিশাল জনসমুদ্র হয়েছিল, তেমনভাবেই মানুষকে আবার রাজপথে নামতে হবে।”

ঢাবির এই শিক্ষক বলেন, “আমি মনে করি না, যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় নামছি না, যতক্ষণ পর্যন্ত রাজপথ দখল করছি না, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে। অনেক দেরি হয়ে গেছে। আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। রাষ্ট্রের উচিত নয় আমাদের এইভাবে পরীক্ষা নেওয়া।”

সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানানোদের উদ্দেশে তিনি বলেন, “অনেকে বাসায় বসে দুঃখ প্রকাশ করছেন। আমি তাদের অনুরোধ করব—প্লিজ ইনকিলাব মঞ্চের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে রাজপথে নামুন। সবাই মিলে বিচারের দাবি তুলুন।”

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। একপর্যায়ে এ কর্মসূচি অবরোধে রূপ নেয়। বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন