রাজস্থানে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক-সোয়াই মাধোপুর এলাকায় কম্বল বিতরণকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ সুখবীর সিং জনপুরিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত নারীদের মধ্যে কম্বল দিচ্ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এ সময় এক নারীর নাম জানতে চাইলে নাম থেকে তার ধর্মীয় পরিচয় অনুমান করে তাকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন বলে ভিডিওতে শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেন, তারা কম্বল পাওয়ার যোগ্য নন। পাশাপাশি কয়েকজন মুসলিম নারীকে স্থান ত্যাগ করতেও বলা হয়।

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত লোকসভায় প্রতিনিধিত্বকারী এই বিজেপি নেতার এমন বক্তব্যে উপস্থিত কয়েকজন আপত্তি জানান।
 
তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও কিছু নারীকে ধর্মের ভিত্তিতে বঞ্চিত করা হয়েছে। তবে এ নিয়ে বিতর্কে না জড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সুখবীর সিং। পরে তিনি দাবি করেন, কম্বল বিতরণ কর্মসূচিটি ছিল তার ব্যক্তিগত উদ্যোগ এবং এতে সরকারি অর্থ ব্যয় হয়নি।

ঘটনাটি নিয়ে টঙ্ক-সোয়াই মাধোপুরের বর্তমান কংগ্রেসদলীয় সংসদ সদস্য হরিশ চন্দ্র মিনা তীব্র সমালোচনা করেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দরিদ্র ও অসহায় নারীদের বঞ্চিত করা লজ্জাজনক ও অমানবিক। জনপ্রতিনিধিদের সকল নাগরিকের সঙ্গে সমান আচরণ করা উচিত উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম শাখার প্রধান সুপ্রিয়া শ্রীনাথ ভিডিওটি শেয়ার করে সুখবীর সিংকে ‘সংকীর্ণমনা’ আখ্যা দিয়েছেন। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগে বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি