রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখায় এনামুল হককে পুরস্কৃত করল রেলওয়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় জনাব মো. এনামুল হক (পিতা: মৃত ফজলুল হক)-কে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

উল্লেখ্য, জনাব মো. এনামুল হক (পিতা: মৃত ফজলুল হক, মাতা: জাহানারা বেগম), গ্রাম: পূর্ব জগন্নাথপুর, উপজেলা: বিরামপুর, জেলা: দিনাজপুর—গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী স্থানে রেল জোড়ায় (জয়েন্ট) রেলের উপরিভাগ (হেড) প্রায় ৭ ইঞ্চি ভাঙা দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে লাল সংকেত প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন এবং ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করেন।

নিরাপদ ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়েকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সহযোগিতা করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করায় বাংলাদেশ রেলওয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ পুরস্কার প্রদান করে।

উক্ত আয়োজনে আহম্মদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী (পশ্চিম), অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব এনামুল হককে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে একটি ক্রেস্ট, সম্মাননা সনদ ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড