রিহ্যাব-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সংবর্ধনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সংবর্ধনা দিয়েছে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম। সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আবাসন খাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও সম্মাননা জানানো হয়, যা আবাসন শিল্পের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগত সহায়তার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে আবাসন খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, আবাসন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।

অনুষ্ঠানে রিহ্যাব-এর নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন রিহ্যাব-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবু খালিদ মো. বরকত উল্লাহ, এ.এফ.এম ওবায়দুল্লাহ, মোহাম্মদ মোরশেদুল হাসানসহ অন্যান্য পরিচালক এবং রিহ্যাব-এর ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের জেনারেল সেক্রেটারি ড. মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও নগরায়ণে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে আবাসন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন বোর্ড কার্যকর ভূমিকা রাখবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সংবর্ধনা নবনির্বাচিত বোর্ডকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। তিনি খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, সঠিক নীতি সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে আবাসন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তিনি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে আবাসন খাতের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ডেভেলপার, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি