সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইসরায়েল নিজেরদের বিবেক হারিয়ে ফেলেছে: টাকার কার্লসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে ইসরায়েল তার “নৈতিক অবস্থান” হারিয়েছে বলে তিনি মনে করেন। ইসরায়েলি টেলিভিশন 'চ্যানেল-১৩'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি কোনো গণমাধ্যমে তার প্রথম সাক্ষাৎকার হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) প্রচারিত ওই সাক্ষাৎকারে কার্লসন অভিযোগ করেন, হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে চলমান যুদ্ধে বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে, যা ইসরায়েলের নৈতিক অবস্থান হারানোর প্রমাণ দিচ্ছে।

তিনি আরও দাবি করেন, এসব সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা ব্যবহৃত হচ্ছে। তার ভাষায়, “ইসরায়েলের সামরিক কার্যক্রমে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার হওয়া উচিত নয়,” বিশেষ করে সামরিক খাতে সহায়তা বন্ধ করা প্রয়োজন।

কার্লসন বলেন, হামাসের হামলা অবশ্যই নিন্দনীয়, তবে তার মতে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভিযানও সমানভাবে বেসামরিক প্রাণহানির কারণে প্রশ্নবিদ্ধ। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “অতিরিক্ত প্রতিক্রিয়া” বলেও উল্লেখ করেন।

তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক নীতির সমালোচনা করে ৯/১১ পরবর্তী যুদ্ধগুলোতেও বেসামরিক হতাহতের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, কোনো পরিস্থিতিতেই নিরীহ মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয়।

সাক্ষাৎকারে তিনি আরও মন্তব্য করেন, ফিলিস্তিনিদের ভোটাধিকার না থাকায় ইসরায়েলকে পূর্ণাঙ্গ গণতন্ত্র বলা নিয়ে বিতর্ক রয়েছে। পাশাপাশি গাজা পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি “গণহত্যা” শব্দ ব্যবহারের প্রশ্নে বলেন, নাম যাই দেওয়া হোক না কেন, বেসামরিক মানুষের মৃত্যু তার কাছে অগ্রহণযোগ্য।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক নিয়েও মন্তব্য করেন কার্লসন। তার দাবি, বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প নেতানিয়াহুর রাজনৈতিক চাপের প্রভাবের মধ্যে ছিলেন এবং এর ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে প্রভাব পড়েছে।

কার্লসনের এসব মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংঘাত ও যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন