স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড- প্রাণ গেল ঘুমিয়ে থাকা ১৬ শিক্ষার্থীর, আহত অনেকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কেনিয়ার একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ ও কেনিয়া রেড ক্রস জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে গিলগিল এলাকায় অবস্থিত উতুমিশি গার্লস স্কুলের একটি ছাত্রাবাসে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রাবাসে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

কেনিয়া রেড ক্রসের সদস্যরাও ঘটনাস্থলে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

পুলিশ কমান্ডার মাসউদ মুইনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। পুরো বিদ্যালয় এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বর্তমানে শুধু অভিভাবকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সন্তানদের খোঁজে সেখানে ছুটে আসেন অভিভাবকেরা।

ওয়াম্বুই নদেরিতু নামে এক অভিভাবক জানান, আগুন থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থী ছাত্রাবাসের ওপরতলা থেকে লাফ দেয়। এতে অনেকে গুরুতর আহত হয়। তার ভাতিজি প্রাণে বেঁচে গেলেও একটি পা ভেঙে গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী