এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি: মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অপ্রয়োজনীয় ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। এই সিদ্ধান্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লেখেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’ সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 'বাংলাদেশ পাকিস্তান নয় এবং দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক নয়। তাই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা ঠিক নয়।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘অপ্রয়োজনীয় ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। এই সিদ্ধান্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি।

রোববার (৪ জানুয়ারি) এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর লেখেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি।’

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, 'বাংলাদেশ পাকিস্তান নয় এবং দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক নয়। তাই বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা ঠিক নয়।'

২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠন মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে আপত্তি তোলে।

এই চাপের মুখে বিসিসিআই কলকাতাকে মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেয়। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেয়।

এ ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এর পরিপ্রেক্ষিতে আইপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে গিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠিও দেওয়া হয়েছে।

একই সঙ্গে, বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি