তামিমকে ‘ভারতের দালাল’ বলা বিসিবি পরিচালককে অসভ্য বললেন সুজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের তামিম ইকবালকে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেওয়ায় বিসিবির এই পরিচালকের  কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক কোচ খালেদ মাহমুদ সুজন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার বাদ পড়ার প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ না খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে তামিম ইকবাল সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিলে নাজমুল ইসলাম সামাজিক মাধ্যমে তাকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

ঘটনার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরপরই এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন ওই মন্তব্যকে অসভ্য বলে আখ্যা দিয়েছেন।

সুজন বলেন, 'এই কথার কোনো যৌক্তিকতা নেই। অসভ্য লোকরাই এ ধরনের কথা বলতে পারে। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এমন মন্তব্য করতে পারেন না।'

তিনি আরও বলেন, 'ভারত কাকে আইপিএলে রাখবে বা বাদ দেবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু তামিম ইকবালের বক্তব্য বা তার বিপরীতে একজন বোর্ড পরিচালকের মন্তব্য, এগুলো পুরোপুরি কন্ট্রোলের বিষয়। বিসিবির দায়িত্ব ছিল বিষয়টি নিয়ন্ত্রণ করা।'

এদিকে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবরের ‘দুই-একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না’—এমন মন্তব্য নিয়েও সমালোচনা করেন সুজন। এ বিষয়ে বিসিবি সভাপতি বুলবুল ইতোমধ্যে জানিয়েছেন, তিনি আসিফের বক্তব্যের সঙ্গে একমত নন।

আসিফের মন্তব্য প্রসঙ্গে সুজন বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে। তামিম ইকবাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ক্রিকেটার। এই বাস্তবতা মাথায় রাখা দরকার।'

বিশ্বকাপ বয়কটের সম্ভাব্য আর্থিক ক্ষতির দিকটিও তুলে ধরেন সুজন।

তিনি বলেন, 'বিশ্বকাপ না খেললে জিম্বাবুয়ের মতো দল ছাড়া বড় দলের সঙ্গে খেলা সম্ভব হবে না। তখন টিভি কাভারেজ থাকবে? আয় কোথা থেকে আসবে? আর্থিক আয় ছাড়া ক্রিকেট কীভাবে চলবে?'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ