তারেক রহমান ফিরতে চাইলে এক দিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভারত থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত শুক্রবার ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হবে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। ওই মন্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য জানে না।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় বা দূতাবাসে কোনও তথ্য নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর হলেও সরকারের কোনও বাধা নেই। তিনি দেশে ফিরতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক দিনের মধ্যেই ওয়ান-টাইম ট্রাভেল পাস ইস্যু করবে। লন্ডনে তিনি কোন স্ট্যাটাসে আছেন, তাও সরকারের জানা নেই। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনও দেশ তাকে বাধা দেবে—এমনটা অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রতিরোধের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে সাংবাদিকদের জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা বিবেচনা করছে। তবে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ নিয়ে দেশটি কোনো মন্তব্য করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড