মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ১৩:৫৭:৪৩
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আখরোজা বেগম সীমা এবং সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা মহিলা দলের চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাবিনা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি তা করেননি। পরে লিখিতভাবে জবাব দিলেও সেটি সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।

এ পরিস্থিতিতে কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় জেলা কমিটি। চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এদিকে, সিদ্ধান্তের বিষয়টি অবহিত করতে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতিকেও বিষয়টি জানানো হয়েছে।

​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা