শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেতন বৃদ্ধি ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতির অবনতি ঠেকাতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। প্রাথমিকভাবে শিল্পাঞ্চলের ১৩টি কারখানা বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং প্রথা বন্ধ করা। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানিয়েছেন, তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন।
সদ্য সংবাদ/এসএস
শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেতন বৃদ্ধি ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত ঘোষণা
৩১ অক্টোবর, ২০২৬
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার ৬
৩১ অক্টোবর, ২০২৬
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
৩০ অক্টোবর, ২০২৬
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
৩০ অক্টোবর, ২০২৬
-
আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন
-
‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাবে সংসদে হট্টগোল, এমপিদের মধ্যে মারামারি
-
চাপ ও নিষেধাজ্ঞায় পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা থেকে সরবে না উত্তর কোরিয়া
-
শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা
-
বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম
-
সৌদির জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হুথিদের একের পর এক ড্রোন হামলা
-
মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিনের পদ স্থগিত ঘোষণা
-
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার ৬
-
মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
-
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির