তারেক রহমানের বিজয়: অভিনন্দন ও কূটনৈতিক বার্তায় সরব ভারতীয় গণমাধ্যম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি তিনি টেলিফোনেও তারেক রহমানকে অভিনন্দন জানান।

ভারতের এমন সক্রিয় কূটনৈতিক বার্তা দেশটির শীর্ষ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। একইসঙ্গে আলোচনায় এসেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র প্রতিক্রিয়াও।

ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রধান শিরোনামে প্রকাশ করে—‘নৌকাবিহীন ভোটে বাংলাদেশের আস্থা চেনা ধানের শিষের উপর…’।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশক বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা-হাসিনাকে কেন্দ্র করে। সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের আহ্বান থাকলেও ভোটাররা শেষ পর্যন্ত পরিচিত শক্তিকেই বেছে নিয়েছেন।

একই পত্রিকায় জামায়াতের ফলাফল নিয়েও বিশ্লেষণ প্রকাশিত হয়। পাশাপাশি মোদির অভিনন্দনবার্তা ও যুক্তরাষ্ট্রের শুভেচ্ছার খবরও গুরুত্ব পায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি-র শুভেচ্ছাবার্তাও পৃথক প্রতিবেদনে তুলে ধরা হয়, যেখানে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের ইঙ্গিতের কথা উল্লেখ করা হয়।

নির্বাচনের দিন বিকেলে ও পরদিনও শেখ হাসিনার বক্তব্য আলাদা করে প্রকাশ করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকে ‘প্রহসন’ দাবি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দৈনিক আজকাল শিরোনাম করে—‘এপার-ওপার সুসম্পর্কের বার্তা…’, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র শুভেচ্ছা বার্তাও তুলে ধরা হয়।

অন্যদিকে 'হিন্দুস্থান টাইমস' বাংলা-তে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনার ভোট প্রত্যাখ্যানের বক্তব্য এবং মোদির বার্তার তাৎপর্য বিশ্লেষণ করা হয়।

দ্য স্টেটমেন্ট-এর বাংলা সংস্করণে বিএনপির এগিয়ে থাকার খবর সমান গুরুত্বে প্রকাশিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়, এ ফলাফল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সংবাদ প্রতিদিন ‘প্রত্যাবর্তনেই পরিবর্তন’ শিরোনামে ব্যানার প্রতিবেদন প্রকাশ করে। একইসঙ্গে চীনের পক্ষ থেকে ‘একসঙ্গে কাজ করার’ বার্তাও আলাদা প্রতিবেদনে স্থান পায়।

এ ছাড়া 'টাইমস অব ইন্ডিয়া' অনলাইনে মোদি-তারেক ফোনালাপকে গুরুত্ব দেয়। প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদি শান্তি ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।

'দ্য হিন্দু' নির্বাচনের পরদিনও লাইভ আপডেট দেয় এবং বিশ্লেষণধর্মী নিবন্ধে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের উত্থানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে। পাশাপাশি ইন্ডিয়া টুডেও বিএনপির জয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভারতের অবস্থান নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে।

সার্বিকভাবে দেখা যায়, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়কে ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গেই তুলে ধরেছে। বিশেষত নরেন্দ্র মোদির দ্রুত শুভেচ্ছা ও টেলিফোনালাপকে ইতিবাচক কূটনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও চীনের বার্তাও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে আলোচনায় এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি