টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দেয় ইউনিসেফ, ১০টি বৈঠকে করে সতর্ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বাংলাদেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। পাশাপাশি ১০টি বৈঠকেও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২০ মে) বিকেলে রাজধানীতে ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ ১৭ দশমিক ৮ মিলিয়ন ডোজ হামের টিকা পেয়েছে, যা মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। দেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় দীর্ঘ সময় ধরে রুটিন টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে।

ইউনিসেফ জানায়, টিকাদান কর্মসূচিতে দীর্ঘস্থায়ী এই বিঘ্নের কারণে অনেক শিশু টিকার বাইরে থেকে যায়। ফলে দেশে হাম সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় আকারে প্রাদুর্ভাব দেখা দেয়।

সংস্থাটি আরও জানিয়েছে, অর্থ বা তহবিল সংকটের কারণে নয়, বরং ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই সময়মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি।

তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। এ বিষয়ে রানা ফ্লাওয়ার্স বলেন, “ভালো খবর হচ্ছে, ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে। হাম এখন নিয়ন্ত্রণে এসেছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!