উপদেষ্টাদের সম্পদের বিবরণী এক-দুই দিনের মধ্যে প্রকাশ: প্রেস সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দুই-একজন ছাড়া প্রায় সব উপদেষ্টাই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমি আবারও বলছি, আপনারা এটি পাবেন। যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।”

সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আজ সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। যত দ্রুত সম্ভব আপনাদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের ছিল।” তিনি বলেন, সরকারের অবস্থান নিয়মিত বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এবং সংবাদ সম্মেলনে সব প্রশ্ন নেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও তথ্যের অভাব বা সময় স্বল্পতার কারণে মাঝে মাঝে সীমাবদ্ধতা ছিল।

শফিকুল আলম আরও বলেন, “আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।” তিনি আশা প্রকাশ করেন, আগামী প্রেস উইং সাংবাদিকদের কাছ থেকে পাওয়া স্বচ্ছতা ও তথ্যপ্রবাহের ধারাবাহিকতা বজায় রাখবে। “প্রজাতন্ত্রের সরকার কী করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব সেই সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া,”—বলেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ