যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দ্বারপ্রান্তে, খুলছে হরমুজ প্রণালি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত একটি সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রস্তাবিত এ সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, ইরানের তেল রফতানিতে বাধা শিথিল করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। একই সঙ্গে প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো অপসারণেও সহযোগিতা করবে তেহরান।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে সম্মত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে ইরান আবারও স্বাভাবিকভাবে তেল রফতানির সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন নিশ্চয়তার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনায় রাজি হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে মৌখিকভাবে কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে সম্ভাব্য এই সমঝোতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সমঝোতা অনুযায়ী, হিজবুল্লাহ নতুন করে হামলা না চালালে ইসরাইলও সামরিক অভিযান থেকে বিরত থাকবে। তবে কোনো উসকানি বা হামলার ঘটনা ঘটলে ইসরাইল পাল্টা জবাব দিতে পারবে।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, “হিজবুল্লাহ শান্ত থাকলে ইসরাইলও শান্ত থাকবে। নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব-নিকাশ থাকতে পারে, তবে ট্রাম্প প্রশাসনকে বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের স্বার্থও বিবেচনায় নিতে হচ্ছে।”
 
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ছাড়া ৬০ দিনের এই সময়কালে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, চুক্তিটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, তেহরান যদি ট্রাম্প প্রশাসনের পারমাণবিক শর্তগুলো মেনে নেয়, তাহলে দুই দেশের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন মোড় নিতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল, অ্যাক্সিওস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ