৬০ বছর বয়সে নতুন অধ্যায় শুরু, তৃতীয় বিয়েতে আমির খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

বলিউড অভিনেতা আমির খান আগামীকাল (৫ জুলাই) ঘরোয়া আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। এ বিয়ের মধ্য দিয়ে এটি তার তৃতীয় বিবাহ হতে যাচ্ছে। তার হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।

৬০ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে কোনো ধরনের জাঁকজমক নয়, বরং একেবারে ঘনিষ্ঠ পারিবারিক পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। আমন্ত্রিতদের তালিকায় থাকছেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা। অতিথি তালিকা ও মেনু নিজেই নির্ধারণ করেছেন আমির খান।

সূত্র অনুযায়ী, বিয়ের প্রথম ধাপে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি সম্পন্ন হবে। পরে দুপুরে আয়োজন করা হয়েছে একটি ঘরোয়া মধ্যাহ্নভোজের।

অনুষ্ঠানে পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার সন্তোষীসহ বলিউডের কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে আমির খান দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তাদের তিন সন্তান—ইরা, জুনায়েদ ও আজাদ খান।

গৌরী স্প্র্যাট একজন ব্যবসায়ী রিতা স্প্র্যাটের মেয়ে এবং তার একটি সাত বছর বয়সী সন্তান রয়েছে।

আমির খান জানিয়েছেন, তিনি সবার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান এবং পুরো বিষয়টি ব্যক্তিগত ও ঘরোয়া রাখতে আগ্রহী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন