৬০-এ পা দিলেন বলিউডের ভাইজান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আজ ৬০-এ পা রাখলেন বলিউডের সুপারস্টার 'ভাইজান' খ্যাত সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে সিনেমার পর্দায় প্রেম, অ্যাকশন আর হৃদয়স্পর্শী মুহূর্তের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এই দীর্ঘ পথ সবসময় সহজ ছিল না; কখনো উড়ন্ত সাফল্য, কখনো ব্যর্থতার ধাক্কা, প্রেম-বিরহ, বিতর্ক, আইনি জটিলতা, এমনকি প্রাণনাশের হুমকিও সহ্য করতে হয়েছে তাকে।
 
১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হলেও মুম্বাইতেই বড় হয়েছেন সালমান।
 
 ছোটবেলা থেকেই সিনেমার আবহে বেড়ে উঠেছিলেন ‘ভাইজান’। বাবা সেলিম খান ছিলেন হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা চিত্রনাট্যকার। 
 
সালমানের বলিউড যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্র দিয়ে। পরের বছর তিনি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে রোমান্টিক নায়কের চরিত্রে রাতারাতি খ্যাতি পান।
 
‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ একাধিক সুপারহিট সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা আরো বাড়ে। তবে এক পর্যায়ে একের পর এক ব্যর্থতা তাকে কঠিন সময়ে ফেলেছিল।
 
২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবিতে অ্যাকশন হিরো হিসেবে ফিরে আসেন সালমান। ‘তেরে নাম’ ও পরবর্তী হিটগুলো আবারও তাকে বক্স অফিসের শীর্ষে তুলে দেয়। ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘দাবাং’ ও ‘টাইগার’ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। যদিও সাম্প্রতিক কিছু ছবি আগের মতো বক্স অফিসে সফল হচ্ছে না, তবুও সালমানের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।
 
প্রেমজীবনেও সালমান খ্যাতনামা। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল। রোমানীয় শিল্পী ইউলিয়া ভানতুরের সঙ্গে তার সম্পর্কও গণমাধ্যমে ব্যাপক স্থান পেয়েছে। তবে বিয়ে নিয়ে সালমান কখনোই খোলাখুলি আলোচনা করেন না।
 
অন-ক্যামেরায় দেখে খুব কঠিন মনে হলেও বরাবরই নরম হৃদয়ের মানুষ সালমান। ইন্ডাস্ট্রির কেউ বিপদে পড়লে সবসময় সাহায্যের জন্য এগিয়ে আসেন তিনি। 'Being Human' নামে সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি। এ কারণেই তিন দশক পেরিয়েও দর্শকদের কাছে তিনি প্রিয় ‘ভাইজান’।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে