৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কয়েক দিন আগেই জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অনুভূত হওয়া ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের পর আবারও একই এলাকায় ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।
 
শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এর আগের ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছিল।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৫ ধরা হলেও পরবর্তী আপডেটে জাপানের আবহাওয়া সংস্থা তা পরবর্তীতে সংশোধন করে ৬.৭ মাত্রা প্রকাশ করে। ভূমিকম্পের পর উত্তর-প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার উঁচু সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
 
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়ে। ২০১১ সালে দেশটিতে ৯.১ মাত্রার ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। সেই ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ২২ হাজারের বেশি মানুষ মারা যায়। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি গলে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
 
এদিকে, এই ভূমিকম্পে এখনো বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর না মিললেও পরিস্থিতি নজরদারিতে রেখেছে কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী