৭ সেকেন্ডের জন্য পৃথিবী মাধ্যাকর্ষণ হারাবে?; যা বলল নাসা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সম্প্রতি বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ব্যাপকভাবে ছড়াচ্ছে। অভিযোগ করা হচ্ছে, চলতি বছরের ১২ আগস্ট গ্রিনিচ মান সময় বেলা ২টা ৩৩ মিনিটে পৃথিবী ঠিক ৭ সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ শক্তি হারাবে। এই সময় মাধ্যাকর্ষণহীনতার কারণে বিশ্বের প্রায় চার কোটি মানুষ মারা যেতে পারে।

কিছু পোস্টে আরও দাবি করা হয়েছে, নাসার গোপন নথি ‘প্রজেক্ট অ্যাংকর’-এ এ তথ্য উল্লেখ রয়েছে। এমনকি দাবি করা হচ্ছে, মৃত্যুর হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা মাটির নিচে বিশেষ বাংকার তৈরি করছেন।

তবে এই সব খবরকে সম্পূর্ণভাবে ভুয়া ও গুজব বলে ঘোষণা করেছে নাসা।

নাসার মুখপাত্র বলেন, 'মাধ্যাকর্ষণ কোনো সুইচ নয় যা চাইলেই বন্ধ করা যায়। পৃথিবীর মাধ্যাকর্ষণ নির্ভর করে এর ভর, কেন্দ্র, ম্যান্টল, ভূত্বক, মহাসাগর ও বায়ুমণ্ডলের ওপর। যতক্ষণ পৃথিবী এই ভর হারাচ্ছে না, ততক্ষণ মাধ্যাকর্ষণ হারানো অসম্ভব।'

গুজবের সূত্রপাত একটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট থেকে, যিনি দাবি করেন, দুটি ব্ল্যাকহোলের সংঘর্ষের কারণে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ৭ সেকেন্ডের জন্য বন্ধ করে দিতে পারে। এরপর তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটারের নাম) ভাইরাল হয়ে যায়।

অন্যদিকে, যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির ব্ল্যাকহোল বিশেষজ্ঞ উইলিয়াম অলস্টন বলেন, 'এই ধরনের মহাকর্ষীয় তরঙ্গ এত দুর্বল যে তা আমাদের শরীরে অনুভূত হয় না। এটি মাধ্যাকর্ষণ শক্তি হঠাৎ বন্ধ করার জন্য একেবারেই যথেষ্ট নয়।'

এছাড়া চলতি বছরের ১২ আগস্টে একটি পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার কথা থাকলেও, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় থাকলেও এটি পৃথিবীর মোট মাধ্যাকর্ষণের ওপর কোনো অস্বাভাবিক প্রভাব ফেলে না। শুধু সামান্য জোয়ার-ভাটার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩