৭০ বছরের ইতিহাসে ইউরোভিশনের এশিয়া যাত্রা, বাংলাদেশের শিল্পী খুঁজছে বঙ্গো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’ প্রথমবারের মতো এশিয়ায় আয়োজন হতে যাচ্ছে। এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশও।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনোদন প্ল্যাটফর্ম বঙ্গো আয়োজন করছে ‘ভয়েস অব বাংলাদেশ – সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’। এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শিল্পী প্রথমবারের মতো ইউরোভিশন এশিয়ার গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। এরপর নির্বাচিত বিজয়ী শিল্পী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের হয়ে অংশ নেবেন।

সাত দশক ধরে ইউরোভিশন বিশ্বজুড়ে সংগীতের মাধ্যমে দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বন্ধন তৈরি করে আসছে। এবার এশিয়ার শিল্পীদের জন্য খুলে যাচ্ছে আন্তর্জাতিক সংগীতের নতুন দ্বার। এর মাধ্যমে বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতা বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

‘ভয়েস অব বাংলাদেশ’ প্রতিযোগিতায় একক শিল্পী, দ্বৈত শিল্পী ও ব্যান্ড—সব ধরনের সংগীতশিল্পী অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি একচেটিয়াভাবে সম্প্রচার করবে বঙ্গো এবং অফিসিয়াল টেলিভিশন পার্টনার হিসেবে থাকবে এনটিভি।

প্রতিযোগিতার উপস্থাপনায় থাকবেন সংগীতশিল্পী তাহসান খান। বিচারকের দায়িত্ব পালন করবেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ ও শওকত আলী ইমন। বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও বিজয়ী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বঙ্গোর কনটেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, ইউরোভিশন ৭০ বছর ধরে সংগীতের মাধ্যমে দেশগুলোকে একত্রিত করে আসছে। এশিয়ায় এর যাত্রা বাংলাদেশের শিল্পীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার অসাধারণ সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধি খুঁজে বের করার এই প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গো গর্বিত। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিল্পীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

ইতোমধ্যে প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। একক শিল্পী, দ্বৈত শিল্পী ও ব্যান্ডগুলো নিজেদের অডিও বা ভিডিও পরিবেশনা এবং সংক্ষিপ্ত পরিচিতি জমা দিয়ে অংশ নিতে পারবেন।

আবেদন করা যাবে বঙ্গোর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে।

অনলাইন আবেদন লিংক: apply.bongobd.com

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা