আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন করল প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এক্সপার্ট’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গুণগত মানদণ্ড বজায় রাখায় দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান 'আজওয়া টেক' এর নিজস্ব ব্র্যান্ড 'এক্সপার্ট' আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান ব্যবস্থাপনা সনদ আইএসও ৯০০১:২০১৫ অর্জন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্টিফিকেশন প্রদানের আগে প্রতিষ্ঠানটির অপারেশনাল প্রক্রিয়া, গুণমান নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন ধাপ মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হয় যে প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।

আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে এবং নির্ধারিত নিয়ন্ত্রক ও প্রাতিষ্ঠানিক মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে। এই সনদের আওতায় প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে গুণগত মান বজায় রাখা, প্রক্রিয়াগত উন্নয়ন নিশ্চিত করা এবং সেবার মান পর্যবেক্ষণ করতে হয়।

সনদ অনুযায়ী, আজওয়া টেক ইলেকট্রনিক গ্যাজেট ও মোবাইল অ্যাকসেসরিজের ডিজাইন, ওইএম উৎপাদন, ব্র্যান্ডিং এবং খুচরা বিক্রয়সহ সকল কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাবিব মনসুর বলেন, 'এই সার্টিফিকেশন গুণমান, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে এক্সপার্ট ইলেকট্রনিক গ্যাজেট ও অ্যাকসেসরিজ ক্যাটাগরিতে আইএসও সনদ অর্জন করেছে।'

তিনি আরও বলেন, 'এই সনদ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্য ও সেবা প্রদানের প্রক্রিয়া অনুসরণ করছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।'

উল্লেখ্য, এক্সপার্ট ব্র্যান্ডের আওতায় স্মার্টওয়াচ, নেকব্যান্ড, স্পিকার, ওয়্যারলেস হেডফোন, পাওয়ার ব্যাংক, চার্জারসহ বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ এবং স্মার্ট ডিভাইস সরবরাহ করা হয়, যা দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বাজারজাত করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী