আজ বিশ্ব অলস দিবস, কাজ নয় শুধু বিশ্রামের দিন এটি

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ২৩:১০:১৬
ছবি: সংগৃহীত

বিশ্বে নানা ধরনের দিবস পালনের প্রচলন রয়েছে। গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিবসের পাশাপাশি এমন কিছু ব্যতিক্রমী ও মজার দিবসও রয়েছে, যেগুলো শুনলে অনেকেরই কৌতূহল জাগতে পারে। তেমনই একটি মজার দিবস হলো ‘অলস দিবস’ বা ‘ওয়ার্ল্ড স্লোথ ডে’। প্রতি বছর ১০ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশে অনানুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হয়। কোথাও এটি ‘লেজি ডে’ নামেও পরিচিত।

ইউএনএনের দ্রুতগতির জীবনে কাজের চাপ, সময়ের ব্যস্ততা ও নানা দায়িত্বের মাঝে একদিন নিজেকে বিশ্রাম দেয়ার কথা মনে করিয়ে দিতেই দিবসটির আয়োজন। এদিন মানুষকে কিছুটা ধীর হতে, অপ্রয়োজনীয় ব্যস্ততা এড়িয়ে নিজের মতো সময় কাটাতে উৎসাহিত করা হয়। ঘরে থাকা, পছন্দের সিনেমা দেখা, বই পড়া কিংবা দীর্ঘ সময় ঘুমিয়ে কাটানো সবই হতে পারে অলস দিবস উদযাপনের অংশ।

আজকের দিনে সময় কাটানোর কিছু উপায়

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ, দায়িত্ব ও নানা ব্যস্ততার কারণে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। বিশ্ব অলস দিবস হতে পারে সেই ব্যস্ততার মাঝেই কিছুটা বিরতি নেয়ার একটি উপলক্ষ। দিনটিকে উপলক্ষ করে আপনি চাইলে-

*কিছুক্ষণ মোবাইল, কম্পিউটার ও কাজ থেকে দূরে থাকতে পারেন।

*প্রিয় বই পড়তে বা গান শুনতে পারেন।

*পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে সময় কাটাতে পারেন।

*পছন্দের কোনো সিনেমা বা নাটক দেখতে পারেন।

*চাইলে কিছুক্ষণ ঘুমিয়ে শরীর ও মনকে বিশ্রাম দিতে পারেন।

বিশ্ব অলস দিবসের সূচনা ঠিক কবে বা কার উদ্যোগে হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয়, ব্যস্ত জীবনের মাঝে মানুষকে কিছুটা বিরতি আর নিজেকে সময় দিতেই এই দিবসটি পালন শুরু হয়। যদিও খুব আয়োজন করে কিন্তু এই দিনটি পালন করা হয় না।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ