‘আমার ৩ শিশু কন্যাকে দেখে রাইখেন’ হত্যার হুমকি পেয়ে আমির হামজা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আমির হামজা লেখেন, “একটু জানিয়ে রাখি, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইল—আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, সেটা প্রতিষ্ঠিত করবেন এবং আমার তিন শিশু কন্যার দিকে একটু খেয়াল রাখবেন।”

এর আগে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন আলেম হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত এবং একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর আমির হামজা আরেকটি ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার যে বক্তব্যটি ছড়ানো হচ্ছে, সেটি ২০২৩ সালের। বিষয়টি বোঝাতে গিয়ে ভুল উদাহরণ দেওয়ায় সে সময়ই আমি দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। তবে পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা রাজনৈতিক স্বার্থে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ব্যবহার করতে দ্বিধা করেনি।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি