আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে অবস্থিত শহীদ মিনারে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর বিরুদ্ধে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন জাবি ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “বিভিন্ন সময় ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি, গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি আখতারুজ্জামান সোহেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শহীদ মিনারে ফুল দেওয়ার ঘোষণা দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির কবর রচিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের আর কোনো ঠিকানা হবে না। ভবিষ্যতে ছাত্রলীগ যদি এই ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দাঁতভাঙা জবাব দেবে।”

তিনি দাবি করেন, ছাত্রলীগ ক্যাম্পাসে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ছাত্রদলের নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন