আওয়ামীপন্থী শিক্ষকদের পুনর্বাসন প্রশ্নে দ্বিমুখী নীতির অভিযোগ নোবিপ্রবির সাদা দলের বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি ও পুনর্বাসন ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ছয় মাস আগে প্রশাসনিকভাবে তাদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি একই বিষয় নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন নোবিপ্রবি সাদা দল। এ নিয়ে সংগঠনটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে’ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে নোবিপ্রবি সাদা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীদের বক্তব্য দিতে দেখা যায়। এ সময় সাদা দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদের দোসরদের’ পুনর্বাসনের অভিযোগ তোলেন।

তবে এই অবস্থানের সঙ্গে সাদা দলের পূর্ববর্তী সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ১৩ আগস্ট রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখা এক অফিস আদেশের মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষক ও সাবেক ট্রেজারার, এসিসিই বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ৬৬তম রিজেন্ট বোর্ড সভার নির্দেশনা, রিজেন্ট বোর্ডের শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষকদের যৌথ সভার সুপারিশ, বিভাগের শিক্ষার্থীদের মতামত এবং বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে শর্তসাপেক্ষে এই অনুমতি প্রদান করা হয়েছে।

এর আগে ১১ আগস্ট রিজেন্ট বোর্ড সভার শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষকদের একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষ ও পরবর্তী ব্যাচসমূহের একাডেমিক ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষকদের শর্তসাপেক্ষে অনুমতির সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার ড. মো. হানিফ, সাদা দলের সভাপতি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মো. জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক সম্পাদক **ড. আবদুল কাইয়ুম মাসুদ**সহ সংশ্লিষ্ট শিক্ষকরা। সভা শেষে সিদ্ধান্তে একমত হয়ে উপস্থিত সদস্যরা স্বাক্ষর করেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আওয়ামীপন্থী শিক্ষকদের ফেরানোর আলোচনা শুরু হয় ৬৫তম রিজেন্ট বোর্ড সভা থেকে। পরবর্তীতে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং ফিমস বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমনের বিষয় আলোচিত হয়। এর মধ্যে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের বিষয়টি রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে অনুমোদন পায়।

এদিকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে সাদা দল দাবি করে, শিবিরের নেতাকর্মীদের দিয়ে ‘মব’ তৈরি করে কয়েকজন শিক্ষককে দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে রাখা হয়েছে এবং তারা বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাদা দলের সাংগঠনিক সম্পাদক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, “সিনিয়র প্রায় ২০ জন শিক্ষক নিয়ে একটি সভা হয়েছিল। সেখানে যাচাই-বাছাইয়ের কথা বলা হয়। পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে আমি নিশ্চিত নই।” স্বাক্ষরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না।”

সাদা দলের সভাপতি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “সম্ভবত অনলাইন ক্লাসের অনুমতি দেওয়া হয়েছিল, ফিজিক্যালি আসার বিষয়ে আমি নিশ্চিত নই।”

অন্যদিকে উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল জানান, সাদা দলের শিক্ষক ও সিনিয়র শিক্ষকদের সুপারিশের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষককে অনলাইনে ক্লাস এবং পরীক্ষাসমূহ ফিজিক্যালি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভিন্ন অবস্থান গ্রহণকে তিনি “দুঃখজনক” বলে মন্তব্য করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন