বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে নির্মাণসামগ্রী চুরি: গ্রেফতার ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন: আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) এবং মো. মাসুম বিল্লাহ (৩৫)।
 
শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে হাসপাতালের বেজমেন্ট-২-এ নির্মাণাধীন প্রকল্প ভবনের প্রকৌশল শাখা থেকে একদল ব্যক্তি মিনি ট্রাকযোগে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
 
মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসপাতাল এলাকা থেকে আল মামুন সরকার ও মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি মিনি ট্রাক ভর্তি নির্মাণসামগ্রীর স্ক্রাব উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রী চুরি করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি